ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবারের মিস ইউনিভার্সে কী হয়েছিল মেক্সিকান সুন্দরী ফাতিমা বশের সঙ্গে? স্বপ্ন নিয়েতে লিখতে এসে যেভাবে নিজেকে ‘আবিষ্কার’ করলাম যে ৫ উপায়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি হবেন আরও সুখী বিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার? জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ, পদ ১০১ ৫০তম বিসিএস: নন-ক্যাডার পদ নির্ধারিত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ‘সিন্ডিকেট’ ছেড়ে আফসোস করি: তাসনুভা তিশা জন্মদিনে নানা রকম মিম, রইল ১২টি ছবি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর কিছু বলতে চান না অস্কারজয়ী এই অভিনেত্রী আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু, আলভারেজের নেই কেন

দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি, ২,৮০০ আবেদন জমা মন্ত্রণালয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ সংরক্ষণ সুবিধাজনক করার জন্য ১০ হাজার মেশিন বিতরণ করেছে। ফলে পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে। এদিকে ১০ দিন ধরে পেঁয়াজের দাম বাড়তে দেখা গেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে বাজারে দাম না কমলে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দাম স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আর অনুমতি দেওয়া হবে না।

আজ রোববার ঢাকায় সচিবালয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানকে সঙ্গে নিয়ে হঠাৎ সংবাদ সম্মেলন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজ আমদানি করতে ইচ্ছুক ২ হাজার ৮০০ জনের আবেদন আছে মন্ত্রণালয়ে। এর ১০ শতাংশকেও যদি পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়, তাহলে বাজারে ধস নামবে। আমরা ধস নামাতে চাই না।’

বাংলাদেশে রপ্তানি করার জন্য স্থলবন্দরের ওপাশে অনেক পেঁয়াজ মজুত করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আপনাদের মনে থাকার কথা পেঁয়াজের দাম ৩৫ থেকে ৪০ টাকায় নেমে এসেছিল। সেটা কৃষকদের উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে অনেক দিন পেঁয়াজের দাম ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। মৌসুমের শেষ সময় হওয়ায় এবং পেঁয়াজের ওজন কমে যাওয়ার কারণে সম্প্রতি দাম বাড়তে পারে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাই পেঁয়াজের একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। এতে আমরা আমাদের নিজস্ব কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে পারব। আমরা চাই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, আবার ভোক্তারাও যেন ক্ষতির শিকার না হন।’

সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়ানোর কোনো তথ্য তাঁর কাছে নেই বলে সাংবাদিকদের জানান বাণিজ্য উপদেষ্টা।

কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে যাওয়াকে যৌক্তিক মনে করেন কি না, জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, ‘অবশ্যই যুক্তিসংগত নয়। তবে সামগ্রিক অর্থনীতি মাথায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। এটি কোনো সাইকেল নয় যে আমরা যেকোনো একটা গলিতে ঢুকিয়ে দিলাম।’

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, কৃষিসচিবের দেওয়া তথ্য অনুযায়ী সাড়ে তিন লাখ টনের মতো পেঁয়াজ মজুত আছে। চলতি মাসের মধ্যে আসবে ৮৫ থেকে ৮৭ হাজার টন এবং আগামী মাসে আসবে আড়াই লাখ টন। এরপর নিয়মিত পেঁয়াজের সরবরাহও থাকবে বাজারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমতি, ২,৮০০ আবেদন জমা মন্ত্রণালয়ে

আপডেট সময় : ০৫:০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫