ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবারের মিস ইউনিভার্সে কী হয়েছিল মেক্সিকান সুন্দরী ফাতিমা বশের সঙ্গে? স্বপ্ন নিয়েতে লিখতে এসে যেভাবে নিজেকে ‘আবিষ্কার’ করলাম যে ৫ উপায়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি হবেন আরও সুখী বিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার? জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ, পদ ১০১ ৫০তম বিসিএস: নন-ক্যাডার পদ নির্ধারিত না হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ‘সিন্ডিকেট’ ছেড়ে আফসোস করি: তাসনুভা তিশা জন্মদিনে নানা রকম মিম, রইল ১২টি ছবি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আর কিছু বলতে চান না অস্কারজয়ী এই অভিনেত্রী আর্জেন্টিনা দলের সবার শরীরে ট্যাটু, আলভারেজের নেই কেন

নিহত কালামের ২ সন্তানের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মারা যাওয়া আবুল কালামের দুই শিশুসন্তানের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান। আজ বুধবার বিকেলে জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আবুল কালামের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি আবুল কালামের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।

গত রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নিহত হন। তিনি নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের প্রয়াত জলিল চোকদার ও হনুফা বেগম দম্পতির ছেলে। আবুল কালামের আবদুল্লাহ (৫) ও পারিসা (৩) নামের দুটি সন্তান আছে।

আজ বিকেলে ঈশ্বরকাঠি গ্রামে আবুল কালামের বাড়িতে যান জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান। তিনি কালামের পরিবারের সদস্য, স্বজন ও গ্রামের মুরব্বিদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কালামের স্ত্রীকে চাকরি দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।

ঈশ্বরকাটি গ্রামের বাসিন্দারা জানান, চার ভাই ও ছয় বোনের পরিবারে আবুল কালাম ভাইদের মধ্যে সবার ছোট। ২০ বছর আগে বাবা-মায়ের মৃত্যুর পর বড় ভাই ও বোনদের সংসারে থাকতেন। সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন। স্ত্রী ও দুই শিশুসন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন।

আবুল কালামের ভাই খোকন চোকদার প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি তাঁদের পড়ালেখার খরচ চালানোর প্রস্তাব দিয়েছেন। তাঁরা বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কথা বলে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিহত কালামের ২ সন্তানের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৪:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫